প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২৬

সোনাপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী পদযাত্রা

উপজেলা প্রতিনিধি, সদর :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহজাহানের পক্ষে নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি নেতা আসাদ উল্যাহ আজিমের নেতৃত্বে সোনাপুর জামে মসজিদের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। পরে মিছিলটি উত্তর সোনাপুর প্রদক্ষিণ করে সোনাপুর জিরো পয়েন্টে এসে শেষ হয়।
নির্বাচনী পদযাত্রায় নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের ৮ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা—

‘ভোট দিব কিসে, ধানের শীষে’, ‘এই আসনে প্রার্থী যারা, মোহাম্মদ শাহজাহান সবার সেরা’,‘১২ তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন’—এমন নানা স্লোগান দেন।

পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আসাদ উল্যাহ আজিম। তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি সকল ভেদাভেদ ভুলে নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শাহজাহান ভাইকে বিজয়ী করতে হবে। তার বিজয় নিশ্চিত করতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দল ঘরে ঘরে গিয়ে ভোট চাইবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন কৃষক দল নেতা সেলিম চৌধুরী, যুবদল নেতা জাহিদুর রহমান জাবেদ ও আশ্রাফুল ইসলাম রুবেল।

আরও পড়ুন

  • . এর আরও খবর