প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০২৬

একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির বিষফল আজকের রাষ্ট্রব্যবস্থা – ইনসানিয়াত বিপ্লব

তারেক আজিজ পিঞ্জর, রিপোর্টার
চলমান একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির ফলেই দেশে আজ একক গোষ্ঠীবাদী স্বৈর রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে – এমন মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নেতৃবৃন্দ। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নির্বাচনী ইশতেহার প্রকাশ উপলক্ষে জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নোয়াখালী-১, ৪ ও ৫ সংসদীয় আসনের প্রার্থীদের আয়োজনে এই সংবাদ সম্মেলনে দলীয় ইশতেহার পাঠ করেন নোয়াখালী-১ আসনের ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী এম. মশিউর রহমান।

সম্মেলনে বলা হয়, খুন-জুলুম ও স্বৈরতন্ত্রের রাজনীতি থেকে মুক্ত হয়ে মানবতার রাজনীতির ভিত্তিতে ‘মানবতার রাষ্ট্র’ প্রতিষ্ঠাই ইনসানিয়াত বিপ্লবের মূল লক্ষ্য। ৪৯ দফা নির্বাচনী ইশতেহারে মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের রাষ্ট্রসংক্রান্ত পরিকল্পনাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের প্রার্থী এম. ইউনুস নবী এবং নোয়াখালী-৫ আসনের প্রার্থী তৌহিদুল ইসলাম। বক্তারা বলেন, রাষ্ট্রক্ষমতায় আসতে পারলে শিক্ষা, স্বাস্থ্য ও সরকারব্যবস্থায় ব্যাপক সংস্কার এনে জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর