
উপজেলা প্রতিনিধি, সদর :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রবিবার ( ৮ ফেব্রুয়ারি) আয়োজিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব ও দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এ সময় নির্বাচন ডিউটিতে নিয়োজিত কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই ফোর্সসহ সকল অফিসার ও সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
পরিশেষে পুলিশ সুপার নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং তাদের সুস্বাস্থ্য কামনা করে ব্রিফিং কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন,
অতিরিক্ত পুলিশ সুপার, (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মো. রাকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ.ন.ম ইমরান খাঁন, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনীষ দাস, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) নুরুল আনোয়ার।
এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জগণসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত বাংলাদেশ পুলিশের সর্বস্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :