প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলা কমিটির পরিচিতি সভা

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, জেলা শাখার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করে। এর প্রেক্ষিতে শনিবার ৭ই ফেব্রুয়ারি জেলা শহর মাইজদীস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ অফিসে সংগঠনটির নবগঠিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়।  সভার সূচনায় প্রধান বক্তা নুরুল আমিন খান উপস্থিত মুক্তিযুদ্ধের  প্রজন্মকে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ এবং এতে নেতৃত্ব প্রদানের দিকনির্দেশনা দান করেন।

পরবর্তী বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মুক্তিযুদ্ধকে ধারণ করে ভবিষ্যতে মুক্তিযুদ্ধের আদর্শিক ধারাকে অব্যাহত রাখার কথা বলেন। এছাড়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সূচনা উল্লেখ করে তিনি সতেরো বছর পর ফিরে পাওয়া গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে উপস্থিত সকলকে কাজ করার আহ্বান জানান।

প্রধান মেহমানের বক্তব্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ মুক্তিযুদ্ধের প্রজন্মকে জামাত সংশ্লিষ্ট না হওয়ার আহ্বান করেন এবং জামাত ইসলামিকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলে আখ্যায়িত করেন।

এছাড়া আরো বক্তব্য রাখেন নবগঠিত পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী মোঃ ফাহাদ। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, লেখক আসাদ পারভেজ। প্রধান অতিথির বক্তব্যে আসাদ পারভেজ বাংলাদেশের উৎপত্তি এবং রাজনৈতিক ক্রমবিকাশ, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার প্রেক্ষাপট এবং জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের নানা গুরুত্বপূর্ণ দিকে আলোকপাত করেন।

পরবর্তীতে মুক্তিযুদ্ধের আদর্শকে যথাযথভাবে বহন করে ভবিষ্যতে তার নিরিখে কাজ করার জন্য মুক্তিযুদ্ধের প্রজন্মকে আহবান করেন। সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম নোয়াখালী জেলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক; প্রধান সমন্বয়ক দিদারুল ইসলাম দিদার; সদর উপজেলা কমিটির সদস্য সচিব আব্দুল আল আখের;কবিরহাট উপজেলা কমিটির আহ্বায়ক নাজমুল হোসেন ডালিমসহ জেলা ও উপজেলা সমূহের নেতাকর্মীবৃন্দ।

সভার সঞ্চালনায় ছিলেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা শাখার সদস্য সচিব জাফর মোহাম্মদ আলী জনি।

আরও পড়ুন

  • . এর আরও খবর