প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০২৬

দাগনভূঞায় সানরাইজ ইনস্টিটিউটে নবীন বরণ

দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকের বাজার সানরাইজ ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠান সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক আবুল মনসুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্লোবাল ওয়েল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্প উদ্দোক্তা আ.জ.ম ছালেহ অর্পন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদ উল্যাহ মজুমদার, সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, ইফতেখার আলম প্রমুখ।

আরও পড়ুন

  • . এর আরও খবর