
উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালী সরকারি কলেজের ২০২৫ সালের বার্ষিক ম্যাগাজিন “স্মরণপট” ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সৃজনশীল ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাঝে উপহার প্রদান করা হয়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে অধ্যক্ষের কার্যালয়ে নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতিসহ অন্যান্য আরো সংগঠন ও ক্লাবগুলোর প্রতিনিধিদের হাতে প্রকাশনা উপহার তুলে দেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন। এসময় নোসক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল, ম্যাগাজিন প্রকাশ কমিটির আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফ হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সকালে ২০২৫ সালের বার্ষিক প্রকাশনা ম্যাগাজিন”স্মরণপট” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে উক্ত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন, উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, ম্যাগাজিন প্রকাশ কমিটির আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো.শরীফ হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘ অনেক বছর ধরে নোয়াখালী সরকারি কলেজে ম্যাগাজিন প্রকাশ বন্ধ থাকার পর অবশেষে ৫ আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের পটপরিবর্তনের মাধ্যমে গঠিত নতুন কলেজ প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের বহুল কাঙ্ক্ষিত প্রকাশনা ম্যাগাজিন “স্মরণপট” প্রকাশিত হয়েছে৷ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা বিশ্বাস করেন শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতা বিকাশে উক্ত ম্যাগাজিন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
আপনার মতামত লিখুন :