• ঢাকা
  • রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৬

সেনবাগে ১১১টি কেন্দ্রে মধ্যে ঝুকিপূর্ণ ৭৩টি ও অতিঝুকি পূর্ণ ৩৮টি

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য বহু প্রতিক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য কেন্দ্রে কেন্দ্রে মালামাল পৌছানো শুরু করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার দুপুরে পর থেকে সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্ব স্ব প্রিজাইডিং অফিসারগণ ব্যালট পেপার সহ প্রয়োজনীয় মালামাল বুঝে নিয়ে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়া দেন। সেনবাগ  ও সোনাইমুড়ী আংশিক আসনে ১১১টি কেন্দ্রে মধ্যে ৭৩টি কেন্দ্রে ঝুকিপূর্ন ৩৮টি কেন্দ্রেকে অতি ঝুকিপূর্ন হিসেবে বিবেচনা করে প্রশাসন কেন্দ্রগুলোর নিরাপত্তার দায়িত্বের নিযোগ করা ২৪৫ জন পুলিশ, ১৮৬জন সেনা ও বিমান বাহিনীর সদস্য, ৪০জন বিজিবি ও প্রায় ১২শত ভিডিপি সদস্য। আসনে মোটার ৩৫০৮৮৮ জন এরমধ্যে পূরুষ ১৭৭৭৭১জন ও মহিলা ১৭৩১১৬জন এবং তৃতীয় লৃঙ্গের ১জন।  অত্র আসনে ৭শ টি ভোট কেন্ত্র রয়েছে।

এখানের ৫জন প্রাথী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হচ্ছেঃ বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থী জয়নুল আবদিন ফারুক, জাতীয় নাগরিক পাটি (এনসিপি-শাপলা কলির)প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া, স্বতন্ত্র কাপ-পিরিচ মার্কার প্রার্থী কাজী মফিজুর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ (হাত-পাখার প্রার্থী) মাওলানা খলিলুর রহমান ও জাতীয়পার্ট (লাঙ্গল মার্কার) প্রার্থী শাহাদাত হোসেন জুয়েল। এসব তথ্য নিশ্চিত করেছেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকতা মুহসিয়া তাবাসসুম।

আরও পড়ুন