প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ভিকারুননিসা কেন্দ্র ঘুরে সন্তোষ প্রকাশ নানা আকুফো-আডোর, ভোট মসৃণভাবে চলছে

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্র পরিদর্শন করে ভোটগ্রহণের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারম্যান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো-আডো। তিনি বলেন, “যতদূর দেখেছি, সবকিছু মসৃণভাবে চলছে। আশা করি দিনভর এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সকাল সাতটা থেকে ২৩ সদস্যের কমনওয়েলথ পর্যবেক্ষক দলটি কেন্দ্রটিতে অবস্থান করে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

নানা আকুফো-আডোর নেতৃত্বাধীন প্রতিনিধি দল দিনভর রাজধানীসহ বিভিন্ন এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন করবে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও পরিবেশ মূল্যায়নই তাদের এই সফরের উদ্দেশ্য বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর