
উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালী-৪ আসনে পঞ্চমবারের মতো জয়ী হন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
নোয়াখালী-৪ (সুবর্ণচর-সদর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন।
গভীর রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এ ফল নিশ্চিত করেন।
ইতিপূর্বে তিনি চারবার ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে পঞ্চমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রাপ্ত ফলে জানা গেছে, ১৯৮টি ভোটকেন্দ্রের সব ফলে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।
জেলার ছয়টি আসনের মধ্যে এই আসনেই সর্বোচ্চ ৫৬ দশমিক ৯৩ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :