
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগে অস্ত্র সহ তিন যুবকে আটক করে গণপিটুনিদিয়ে পুলিশে সোর্পাদ করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার কাবিলপুর ইউপির ৫নং ওয়ার্ড আজিজপুর গ্রামে ওই ঘটনাটির ঘটেছে।
আটক যুবকরা হচ্ছে : ওমর ফারুক (১৯) মোঃ শিপাত হোসেন (১৯) যোবায়ের হোসেন সোহাগ (১৯)। এসময় ঘটনার সঙ্গে জড়িত নিলয় ,রাকিব ৩/৪জন যুবক পালিয়ে যায়। এসময় একটি দেশীয় তৈয়ারী অস্ত্র (এলজি) ও তিনটি রাম-দা উদ্ধার করে।
পুলিশ জানায়, গত ১০ ফেব্রুয়ারী নির্বাচনী প্রচারণা শেষ দিন ছমির মুন্সিরহাট বাজারে বায়োজিদ নামের এক যুবকের সঙ্গে নিলয়ের কথাকাটাটি ও সংঘর্ষ হয়অ। এর জের ধরে শুক্রবার বিকেলে নিলয়ের নেতৃত্বে ১০/১২জনের একদল যুবক এলজি ও দেশী অস্ত্র রাম-দা নিয়ে আজিজপুর গ্রামের বায়োজিদকে মারার জন্য জড়ো হয়। এসময় এলাকাবাসী টের পেয়ে যুবকদের ধাওয়া করে তিনজনকে একটি দেশীয় তৈয়ারী এলজি ও তিনটি বড় রাম-দা সহ আটক করে গণপিটুনি দেয়। এসময় নিলয় রাকিব পালিয়ে যায়। পরে খবর পেয়ে সেনবাগ থানার এসআই মনির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে অন্ত্র সহ আটক তিন যুবকে থানায় নিয়ে যায়। এঘটনায় সেনবাগ থানার এসআই মনির হোসেন বাড়ি হয়ে ৫জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাত আরো ৩/৪জনকে আসামী করে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। শনিবার বিকেলে গ্রেফতাকৃতদের নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করে।
অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার ও আদালতে প্রেরণের বিষয়টি শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেন,,সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল বাশার।
আপনার মতামত লিখুন :