
উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে ৭ জনের মধ্যে ৫ জন প্রার্থীর জামানত বাতিল হয়েছে। মোট গৃহীত ভোটের আট ভাগের একভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
জেলা নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এই আসনে মোট ভোটার সাত লাখ ৩৩৮জন। এখানে ১৯৯ কেন্দ্রে প্রদত্ত ভোট তিন লাখ ৯৮ হাজার ৬৮৩।
এ আসনে পাঁচজন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন : ইসলামী আন্দোলনের মো. ফিরোজ আলম মাসুদ (১৪৭৮৩ ভোট), জাতীয় পার্টির মো. শরিফুল ইসলাম (২৩৪৪ ভোট), বাসদের (মার্কসবাদী) বিটুল চন্দ্র তালুকদার (৯১৭ ভোট), গণঅধিকার পরিষদের আবদুজ জাহের (৫৪২ ভোট) ও ইনসানিয়াত বিপ্লবের মো. ইউনুস নবী (৪৯৩ ভোট)।
এ আসনে দুই লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান (ধানের শীষ) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেলা আমির মো. ইসহাক খন্দকার (দাঁড়িপাল্লা) পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।
আপনার মতামত লিখুন :