
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৯ নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আংশিক আসনে দুই প্রাথী তাদের জামানত হারিয়েছেন। এরা হচ্ছেঃ ইসলামী আন্দোলন বাংলাদেশে (হাত-পাখা) মার্কার প্রাথী মাওলানা খলিলুর রহমান ও জাতীয় পার্টি (লাঙ্গল) মার্কার প্রাথী শাহাদাৎ হোসেন জুয়েল।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪১ এর ১ অনু্েছদে বলা হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রাথীরা মোট কোসন্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হবে। কিন্তু ওই দুই প্রাথী কেউই ওই কাক্ষিত ভোট পাননি।
নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী) আংশিক আসনে মোট কাসন্টিং ভোটের সংখ্যা ছিলো ১৫৬২৬২ টি । সে অনুপাতে ওই দুই প্রাথী তাদের জামানত হারিয়েছেন। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশে (হাত-পাখা) মার্কার প্রাথী মাওলানা খলিলুর রহমান পেয়েছেন ৬২১৭ ভোট ও জাতীয় পার্টির (লাঙ্গল) মার্কার প্রাথী শাহাদাৎ হোসেন জুয়েল পেয়েছে ৫৫৭ ভোট।
আপনার মতামত লিখুন :