
নিউজ ডেস্ক :
প্রধান উপদেষ্টা কার্যালয়ের মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা প্রজ্ঞাপনে বলা হয়, এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকরা হবে।
নতুন মন্ত্রিপরিষদ সচিব নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের দায়িত্ব পালন করবেন।
এর আগে ড. শেখ আব্দুর রশিদ মন্ত্রিপরিষদের সচিব পদ থেকে পদত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “আমি পদত্যাগ করেছি। মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান কে পরিচালনা কে করবেন সেটি আমি জানি না। কারণ, আমি আর এখন দায়িত্বে নেই।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নতুন মন্ত্রিসভা কবে শপথ নেবে সেটিও আমার অজানা। কারণ, আমি এখন আউট অব সার্ভিস।”
আপনার মতামত লিখুন :