
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -২(উজিরপুর-বানারিপাড়া) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সানটু কে সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে পেতে চায় দেশবাসী।
তিনি সমগ্র বাংলাদেশের গণ মানুষের কাছে মানবতার কান্ডারী হিসেবে সুপরিচিত। অসংখ্য দৃশ্যমান উন্নয়নের রূপকার তিনি। উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, বরিশাল সদর, ঢাকাস্থ্ বরিশাল জেলা সমিতির নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠাসহ দেশব্যাপী অসংখ্য দৃশ্যমান কাজ করে মানবতার ফেরিওয়ালা হিসেবে সমাদৃত।
সৎসঙ্গ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত শ্রমিক নেতা সামসুল আলম জুলফিকার, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শহিদুল ইসলাম খোকন বলেন, তাঁর নির্বাচনী এলাকায় গণমানুষের নজিরবিহীন উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। একটি দলের বিপুল টাকা ছড়ানো আর বেহেস্তের টিকেট বাণিজ্যের মাঝে ৭৩ হাজার এর বেশি ভোট পেয়ে নির্বাচিত হওয়াই প্রমাণ করে তিনি একজন আলোকিত সৎ মানুষ। তিনি সদা সর্বদা বলেন, কাফনের কাপড়ের পকেট নেই; চির বিদায় কালে কিছুই সাথে নিতে পারবেন না।
তাই সরফুদ্দিন আহমেদ সান্টু কে সমাজকল্যাণ মন্ত্রী করা হলে দেশবাসী অবশ্যই দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবে। দেশ ব্যাপী চলমান সন্ত্রাশ, চাঁদাবাজী, ঘুষ, দুর্নীতি প্রতিরোধে গ্রহণ করতে পারবেন বলিষ্ঠ ভূমিকা। মানবিক গুণাবলী উন্নয়নে রয়েছে কর্মসূচি। ভবিষ্যতে তাঁর প্রেরণায় লাখ লাখ মানব প্রেমিক আলোকিত সৎ মানুষ দেশবাসী সর্বসময় পাশে পাবে।
আপনার মতামত লিখুন :