
নিউজ ডেস্ক :
নতুন সরকারক ও সরকার প্রধানকে অভিনন্দন জানিয়েছে নিউজপেপার এডিটরস এন্ড পাবলিশার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নেপাব। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি’২৬ সংগঠনের আহ্বায়ক মান্নান মারুফ ও সদস্য সচিব মহিনউদ্দিন চৌধুরী লিটন এক বিবৃতিতে এই অভিনন্দন জানান।
তারা, সংসদ নেতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।
তারা বলেন, আপনার প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে দেশ সুশাসন, গণতন্ত্র, স্থিতিশীলতা, গণমাধ্যমের স্বাধীনতা ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে-এই প্রত্যাশা । দেশের জনগণের কল্যাণে আপনার পরিকল্পনা, সুদৃঢ় নেতৃত্ব ও দূরদর্শী সিদ্ধান্ত জাতিকে নতুন দিগন্তে পৌঁছে দেবে বলে আমরা বিশ্বাস করি।
আপনার মতামত লিখুন :