প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

বসুরহাটে জেনিথ জীবন বীমা বছর পূর্তি উদযাপন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
দেশের স্বনামধন্য জীবন বীমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর হৃদয় সেলস টেরিটোরির কর্ণধার আবুল মোবারক হৃদয় বৃহত্তর জেলার বসুরহাট, কবিরহাট ও লক্ষ্মীপুর অঞ্চলের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে ৬ কোটি টাকা প্রিমিয়াম অর্জনের গৌরবময় সাফল্য উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার বসুরহাট সেলস অফিসে ঝমকালো আয়োজনে কেক কেটে সেলিব্রেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেরা লিডারদের সম্মাননা প্রদান করা হয় এবং নতুন গ্রাহক ও কর্মকর্তা নিয়োগপ্রাপ্তদের মাঝে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

র‍্যাফেল ড্রর মাধ্যমে পবিত্র ওমরাহ পালনসহ মোট ৬১টি পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এছাড়াও একজন গ্রাহকের মৃত্যুদাবির চেক মাত্র ১ কর্মদিবসের মধ্যে তার নমিনির হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার জাকির হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, কোম্পানীর চিপ মার্কেটিং অফিসার মোঃ আরিফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিপ অপারেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুল ইসলাম৷ এতে কোম্পানির সিনিয়র কর্মকর্তাবৃন্দ, এএসএম, বিএম, ইউএম, ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটসহ ৩০০ জনের অধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষাংশে সভাপতি ও সেলস ম্যানেজার আবুল মোবারক হৃদয় সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও উন্নত সেবা ও বিশেষ সুবিধা পেতে গ্রাহক ও কর্মীদের জেনিথ পরিবারের পাশে থাকার আহ্বান জানান।

বক্তারা বলেন, এক বছরে ৬ কোটি টাকা প্রিমিয়াম অর্জন শুধু একটি পরিসংখ্যান নয়, এটি আস্থা, নিষ্ঠা ও টিমওয়ার্কের উজ্জ্বল দৃষ্টান্ত। এই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর