
স্টাফ রিপোর্টার :
মাইজদীতে মিছিল নিয়ে তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় গ্রেফতার হলেন ৫জন।
আটককৃতরা হলেন ক. মোঃ সফিকুল ইসলাম নাজিম, (৪৩), পিতা- আব্দুর রহিম নাজিম, সাং- একলাসপুর, ওয়ার্ড নং- ০৯, উপজেলা বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী, মোঃ কাউছার হামিদ(৩৮), পিতা- মৃত কামাল উদ্দিন, সাং- পশ্চিম মাইজদী, ইউনিয়ন- কাদিরহানিফ, ওয়ার্ড নং- ০২, উপজেলা- নোয়াখালী সদর, জেলা- নোয়াখালী, মোঃ জিয়াউল রহমান রাজের (৪৮), পিতা- মোঃ হেদায়েত উল্লাহ, সাং- ফতেহপুর, ইউনিয়ন- কাদিরহানিফ, ওয়ার্ড নং-০৬, উপজেলা- সদর, জেলা- নোয়াখালী, মোঃ আবু সাঈদ (৫৫), পিতা- হানদু মিয়া, সাল- রামান্দি,ওয়ার্ড নং- ০৬, ইউনিয়ন- ১নং চরমটুয়া, উপজেলা- সদর, জেলা- নোয়াখালী, বিদ্যুৎ রঞ্জন পাল (৪৯), পিতা- মৃতঃ নরছন্দ পাল, সাং- হরিনারায়নপুর, ওয়ার্ড নং- ০৫, উপজেলা- সদর, জেলা- নোয়াখালী।
জেলা তৃণমূল আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর শেখ বলেন, আগামী দিনে দেশের স্বাধীনতার পক্ষে সব শক্তি এক সঙ্গে কাজ করব। আমরা জেলা তৃণমূল আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দলের সঙ্গে কাজ করব।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনা কারা করেছে তা দেখে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।
আপনার মতামত লিখুন :