
উপজেলা প্রতিনিধি, সদর :
জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের পুনাক সভানেত্রী শারমীন সিদ্দিকা। হায়দার আলী খান, পুলিশ ট্রেনিং সেন্টার এর কমান্ড্যান্ট (ডিআইজি) হায়দার আলী খান। নোয়াখালী পুনাক এর সভানেত্রী এবং পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজ এর কো- অর্ডিনেটর নিশাত পারভিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ সুপার ও পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজ এর পরিচালনা পর্ষদ সভাপতি টি. এম মোশাররফ হোসেন।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া নৈপুণ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি। এসময় তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক চেতনায় গড়ে তুলতে হবে। তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক অঙ্গনে চ্যাম্পিয়ন হওয়ার মতো সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন ও মার্চ পাস্টের পর শুরু হয় বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্ট। ইভেন্টগুলোর মধ্যে ছিল চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, “যেমন খুশি তেমন সাজো”, শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় এবং পিলো পাসিং প্রতিযোগিতা।
এসময় আরও উপস্থিত ছিলেন মো. মনজুর রহমান, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার এর কমাড্যান্ট(পুলিশ সুপার) মো. মনজুর রহমান। জেলা পিবিআই এর পিপিএম, পুলিশ সুপার এম ফয়জুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ), এবং পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজ এর অ্যাডজুডেন্ট আবু তৈয়ব মো. আরিফ হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মো. লিয়াকত আলী আকবর, অতিরিক্ত পুলিশ সুপার(বেগমগঞ্জ সার্কেল) আ.ন.ম ইমরান খাঁন, সহকারী পুলিশ সুপার(চাটখিল সার্কেল) মনীষ দাশ, পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আব্দুল আলীম এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
আপনার মতামত লিখুন :