• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

জেলা আ.লীগের কার্যালয়ে তালা দিল যুবদল

স্টাফ রিপোর্টার :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানিয়ে কর্মসূচি পালন আবার তালা লাগিয়ে দিয়েছে যুবদলের নেতা-কর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ওই কার্যালয়ে পুনরায় তালা ঝুলিয়ে দেয় যুবদল।

জানা গেছে, জুলাই আন্দোলনের পর থেকে টাউনহল মোড়ে অবস্থিত আওয়ামী লীগের জেলা কার্যালয়টি প্রায় ১৮ মাস ধরে তালাবদ্ধ ছিল। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে একদল নেতাকর্মী কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানিয়ে সেখানে জড়ো হন। পরে তারা স্লোগান দিয়ে প্রায় আধাঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ সময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘এই লড়াইয়ে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীরা দাবি করেন, তৃণমূল নোয়াখালীর নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন বলেন, সকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার টানিয়ে স্লোগান দিয়ে চলে যায়। পুলিশ পাঁচজনকে আটক করেছে। পরে যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে পুনরায় তালা দেন। বর্তমানে কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে এবং সেখানে কোনো ব্যানার নেই।

এ বিষয়ে সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। জড়িত পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর