• ঢাকা
  • শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৬

লন্ডনে ‘বেস্ট ফিচার রাইটার অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন শাহ মনসুর আলী নোমান

স্টাফ রিপোর্টার : লন্ডনে প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষা প্রশাসক শাহ মনসুর আলী নোমান ‘বেস্ট ফিচার রাইটার অব দ্য ইয়ার–২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন। (ইউকেবিআরইউ)-এর উদ্যোগে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান ও অভিষেক অনুষ্ঠানে গণমাধ্যমে প্রকাশিত সেরা ফিচার, কলাম ও প্রবন্ধের মূল্যায়নের ভিত্তিতে তাকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডন একাডেমিতে ইউকেবিআরইউ সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল বাছিরের উপস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী সাংবাদিক, কলামিস্ট, গবেষক ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টের সদস্য এমবিই। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুটন কাউন্সিলের কাউন্সিলর এবং ক্রয়ডন কাউন্সিলের কাউন্সিলর ।

শাহ মনসুর আলী নোমান সমাজসেবা, লেখালেখি, গবেষণা ও আলোকচিত্র—এই চার ধারার সমন্বয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে কাজ করে যাচ্ছেন। তিনি -এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০১৯ সালে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করে মেধাক্রমে ব্যাচে তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া -এর অধীনে এমসি কলেজ, সিলেট থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং মেট্রোপলিটন ল’ কলেজ, সিলেট থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনে তিনি -এ সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি গণমাধ্যমের সঙ্গে যুক্ত। তার লেখা প্রতিবেদন, আর্টিকেল ও ফিচার দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া -এর ‘প্রবাহ’ অনুষ্ঠানে তার ধারণ করা ছবি সম্প্রচারিত হয়েছে এবং ইংল্যান্ডের স্থানীয় পত্রিকা -এও তার আলোকচিত্র প্রকাশিত হয়েছে।

সমসাময়িক সমাজ, পরিবেশ দূষণ, নদীভাঙন, পাহাড় কাটা, প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, রাজনীতি ও মানবাধিকার—তার লেখার প্রধান বিষয়। দেশে-বিদেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

এই সম্মাননা প্রাপ্তির মাধ্যমে প্রবাসে বাংলা সাংবাদিকতা ও গবেষণাধর্মী লেখালেখিতে তার অবদান নতুন করে স্বীকৃতি পেল বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর