• ঢাকা
  • শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৬

হাতিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার :
দ্বীপ উপজেলা হাতিয়াকে মিথ্যা ধর্ষণ মামলার মাধ্যমে কলঙ্কিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ২নং চানন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের প্রকল্প বাজারে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ গ্রহণ স্থানীয় সর্বস্তরের জনগণ।
মিছিলে অংশগ্রহণকারীরা এই ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, আব্দুল হান্নান মাসুদ পরিকল্পিতভাবে একটি মিথ্যা ধর্ষণের অভিযোগ তুলে হাতিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। স্থানীয় জনতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের দাবি, একটি বিশেষ মহলকে ফাঁসাতে এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই ভিত্তিহীন নাটক সাজানো হয়েছে।

সমাবেশে সাবেক জেলা ছাত্রদল নেতা ইয়াছিন আলী সুজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “হান্নান মাসুদ পুরো হাতিয়াকে কলঙ্কিত করেছেন। তিনি ২নং চানন্দী ইউনিয়ন বিএনপি ও সাধারণ জনগণকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছেন। আমরা হাতিয়াবাসী এর জবাব চাই এবং অবিলম্বে এই সাজানো মামলা প্রত্যাহার দাবি করছি।”

২নং চানন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুবের রহমান ইকবাল তার বক্তব্যে বলেন, “আব্দুল হান্নান মাসুদ একজন নিরীহ নারীকে ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের মানহানি ঘটিয়েছেন। নিজেকে বৈষম্যবিরোধী নেতা দাবি করলেও তিনি নিজেই বৈষম্যমূলক আচরণ ও ষড়যন্ত্র শুরু করেছেন। এ কারণে চানন্দী ইউনিয়নবাসী তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করছে।”

বিক্ষোভ সমাবেশে প্রকল্পে বসবাসরত স্থানীয় নারীরাও অংশ নেন। এক নারী প্রত্যক্ষদর্শী হিসেবে প্রশ্ন তোলেন, “আমরা এখানে বসবাস করি, আমাদের চোখের সামনে এমন কোনো ঘটনাই ঘটেনি। এটা সম্পূর্ণ সাজানো।”
ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম জানান, কথিত ধর্ষণের ঘটনার তদন্তে পুলিশ ও মিডিয়া কোনো সত্যতা পায়নি। তদন্তে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হয়ে হান্নান মাসুদ এখন নিরপরাধ মানুষকে হয়রানি করছেন।
মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী প্রকল্প বাজারে একটি ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশের সমাপনী বক্তব্যে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অতিদ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার করে ষড়যন্ত্রের মূল হোতাদের আইনের আওতায় না আনা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর