
নিউজ ডেস্ক :
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যম চরপার্বতীর হাজী রুহুল আমিন সমাজ স্পোর্টিং ক্লাব। ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বাদ জুমা উপজেলার চরপার্বতী ইউনিয়নের হাজী রুহুল আমিন সমাজ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ক্লাবের সদস্য ও প্রবাসীদের অর্থায়নে মোট ৫৫টি পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় ইফতার সামগ্রী।
হাজী রুহুল আমিন সমাজ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী রুহুল আমিন সমাজ জামে মসজিদের সভাপতি মোঃ শাহাব উদ্দিন, সাবেক সভাপতি আবদুল হাকিম বিএসসি।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা আবু নাছের, পরিচালক সোহেল আহমেদ, সারওয়ার হোসেন বাবলু, সহ-সেক্রেটারী মামুনসহ ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মানবিক এ উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান৷
আপনার মতামত লিখুন :