• ঢাকা
  • শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৬

জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি হায়দার, সম্পাদক মামুন

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি নোয়াখালী জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে এডভোকেট মোহাম্মদ হায়দার আলীকে সভাপতি এবং মো. মাহবুব আল মামুনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে কমিটির অনুমোদন দেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল মীর এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

কমিটিতে আরও রয়েছেন সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি ছায়েদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান ভূট্রু, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, দপ্তর সম্পাদক রাকিব হাসান, সহ-দপ্তর সম্পাদক মোবারক হোসেন, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া বেগম, সহ-সম্পাদিকা মুন্নি, প্রচার সম্পাদক মো. সিরাজ, আইন বিষয়ক সম্পাদক মনির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক নুর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. সেলিম, সহ-ক্রীড়া সম্পাদক মো. সামছুল হক, সদস্য—আব্দুল হাই, সালাউদ্দিন, নুর নবী ও মো. রুবেল।

নোয়াখালী ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি এডভোকেট হায়দার আলী বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা ন্যায় ও নিষ্ঠার সঙ্গে পালন করব। সুখে-দুঃখে সবসময় অসহায় জেলে পরিবারের পাশে থাকব। তাদের সমস্যাগুলো সমাধানের জন্য সবার সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। যেসব জেলের এখনো জেলে কার্ড নেই, তাদেরও কার্ডের আওতায় আনতে হবে। আমরা চাই, সব জেলে তাদের অধিকার শতভাগ ফিরে পাক এবং আমরা ঐক্যবদ্ধভাবে তাদের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

কমিটি গঠনের পর জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর