• ঢাকা
  • রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৬

কোস্ট ফাউন্ডেশনের মাতৃভাষা দিবস পালন

হাতিয়া প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে হাতিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে কোস্টের হাতিয়া শাখার কর্মকর্তা-কর্মচারীরা প্রভাতফেরিতে অংশ নেন। উপজেলার ওছখালী থেকে শুরু হয়ে প্রভাতফেরিটি উপজেলা প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে কোস্ট অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন।

সংস্থার এলাকা ব্যবস্থাপক রোমান হোসেন বলেন, “পৃথিবীর সব দেশের মানুষের কাছেই তাদের মাতৃভাষা প্রিয়। আমাদের মাতৃভাষা বাংলা—এই ভাষাকে নিয়ে আমরা গর্ব করি। ভাষার অধিকার প্রতিষ্ঠায় আমাদের চরম মূল্য দিতে হয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালি জাতি আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”

তিনি আরও বলেন, “সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরের বুকের রক্তে রচিত সেই ইতিহাস বাঙালির অধিকার আদায়ের প্রেরণা হয়ে আছে। একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, এটি আমাদের আবেগ, আত্মপরিচয় ও গৌরবের প্রতীক।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক রাজন মিয়া, আকবর হোসেন, মহিউদ্দিন, হিমেল চন্দ্র দাস সহ অন্যান্য সহকর্মীরা। দিবসটি উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সবাই।

আরও পড়ুন

  • . এর আরও খবর