
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহিদ দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) মধ্যরাতে জেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, নোয়াখালী জেলা শাখা।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম-এর উপস্থিতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড জেলা ইউনিট আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম নোয়াখালী জেলা শাখার নেতা কাজী মো. ফাহাদ, আবু জাফর মোহাম্মদ আলী জনি, আব্দুল আখের, রুবেল ও মাসুম।
আপনার মতামত লিখুন :