• ঢাকা
  • রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৬

১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন কৃষকদল নেতার মানহানির বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

উপজেলা প্রতিনিধি, সদর
সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হোসেন মিকার এলাকাটির গরীব ও অসহায় মহিলাদের মধ্যে M.J.S নামক একটি কোম্পানির স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য বিক্রয়ের জন্য কিছু কার্ড বিতরণ করেন। বিষয়টিকে এক শ্রেণির লোকজন নেতিবাচকভাবে উপস্থাপন করে সমালোচনা করেন।

এ ব্যাপারে আব্দুল হোসেন মিকারের সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদে বুধবার, ১৮ ফেব্রুয়ারি, বাদ মাগরিব ইউনিয়নের কাদির মিয়ার সমাজে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটিতে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর