• ঢাকা
  • রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৬

কোম্পানীগঞ্জে শহিদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ৬ কর্মী গ্রেফতার

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় শহিদ মিনারে ফুল দিতে যাওয়া, কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে, শুক্রবার রাত ৩টার দিকে কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:

মো. সোহেল (৪৫)

সিরাজুল হক মঞ্জু (৩৫)

শরিয়ত উল্যাহ মিলন (৪৫)

মো. হুমায়ুন কবির (৪০)

মো. শেখ ফরিদ (৪০)

জাহাঙ্গীর আলম (৪৫)

পুলিশ সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের এ ৬ কর্মী কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যায়। এ সময় তারা “মির্জা ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কোম্পানীগঞ্জের মাটি” এবং ওবায়দুল কাদের-সহ নানা স্লোগান দেন। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, “গ্রেফতারকৃতরা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। তাদের নোয়াখালী বিচারিক আদালতে পাঠানো হয়েছে।”

আরও পড়ুন

  • . এর আরও খবর