
মোঃ জাহাঙ্গীর আলম, শায়েস্তানগরী সেনবাগ :
নোয়াখালীর সেনবাগে ২ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা করেছে সেনবাগ উপজেলা প্রশাসন।
শনিবার বেলা ১টার সময় সেনবাগ উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভা প্রশাসক নুর পেয়ারা বেগম, সেনবাগ থানা অফিসার ইনচার্জ(ওসি) আবুল বাশার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাদিয়া আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ আবু তাহের, সেনবাগ প্রেসক্লাকের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানাজার মিনারুল ইসলাম প্রমুখ্য। সভায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদের স্বরণে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :