• ঢাকা
  • সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৬

নোয়াখালী সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালী সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারী “মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬” উদযাপিত হয়েছে। ৮ ফাল্গুন, শনিবার (২১ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, সকাল সাড়ে ৮টায় কালো ব্যাজ ধারণ, সকাল ৯ টায় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ , সকাল সাড়ে ৯টায় কবিতা আবৃত্তি, বক্তব্য প্রতিযোগিতা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায়  কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল অডিটোরিয়ামে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং মহান শহিদ দিবস ও মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এ.বি.এম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল। এছাড়াও বাদ জোহর নোয়াখালী সরকারি কলেজের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর