• ঢাকা
  • সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৬

মাইজদীতে মৌমাছি কচিকাঁচার মেলা চিত্রাঙ্কন প্রতিযোগিতা

উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে অনুষ্ঠিত মৌমাছি কচিকাঁচার মেলা ২০২৬ এ মহান ভাষা আন্দোলন ও শহীদ দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা করেন সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মিন্টু, উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. শরীফ, উপদেষ্টা অজয় দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক অর্জুন সূত্রধর, সংগঠক নিজাম উদ্দিন, মাহমুদ হাসান মান্না, রাসেল ও মাহির।

প্রতিযোগীদের কাজ মনোযোগসহ পরীক্ষা করে বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে সনদপত্র, মেডেল এবং বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়েছে। এই প্রতিযোগিতার আয়োজন প্রতিবছরই হয়ে থাকে এবং এটি স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি ও ইতিহাসের মূল্যবোধের প্রতি সচেতন করে করে তোলে।

সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মিন্টু বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ, তাদের প্রতিভা ও সৃজনশীলতা আমাদের সমাজের জন্য অনুপ্রেরণা। এই প্রতিযোগিতা তাদের মধ্যে দেশপ্রেম ও শিল্পচেতনা বৃদ্ধি করবে।”

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বেশ আনন্দিত হয়ে জানায়, “আমাদের খুব ভালো লেগেছে আমরা শহীদ দিবসের গুরুত্ব চিত্রায়নের মাধ্যমে বোঝাতে চেয়েছি।

আরও পড়ুন

  • . এর আরও খবর