• ঢাকা
  • সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৬

কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলা, নারী’সহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক :
কবিরহাট উপজেলায় পৈত্তিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক নারীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রোববার বিকেলে নোয়াখালী জেনোরেল হাসপাতালে চিকিৎসাধীন নারী সাংবাদিকদের কাছে এই অভিযোগ তুলে ধরেন। এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলার বাটইয়া ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের আকরাম উদ্দিন স্বর্ণকার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন মনোয়ারা বেগম, রাকিবুল ইসলাম রকি ও সাব্বির আরাফাত পিয়াস।
স্থানীয়দের দাবি, মহিন উদ্দিন ও একই বাড়ির জসিম উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল ওই নারীর। একাধিক সালিস বৈঠক হলেও বিরোধের সমাধান হয়নি।
অভিযোগ রয়েছে, ঘটনার দিন অভিযুক্তরা বহিরাগত লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এতে মনোয়ারা বেগমের মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয়।

গুরুতর আহত মনোয়ারা বেগমকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আছেন। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে কবিরহাট থানার ওসি জানিয়েছেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর