• ঢাকা
  • সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৬

সেনবাগের ছিলোনিয়া দারুল উলূম ক্বাওমী মাদরাসা ও এতিমখানার ইফতার মাহফিল

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগ উপজেলার ৫নং অজুনতলা ইউপির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছিলোনিয়া দারুল উলূম ক্বাওমী শাদরাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শনিবার মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার সভাপতি ডাঃ আবদুল হাই’র সভাপতিত্বে ও মাদরাসার মুহতামিম মুতী আবদুল বাতেন মুজাহেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব দোয়া মাহফিলে পবিত্র কালাম কুরআন শরীফ থেকে বয়ান করেন, ওয়াসেকপুর মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা জয়নাল আবেদীন ও ফেনী ওলামা বাজার মাদরাসার প্রধান ক্বারী মুফতী মুজাহিদুল ইসলাম। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম।

এছাড়াও অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর সিইও আলহাজ্ব আবদুস সাত্তার, এমএ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওহাব, বিশিষ্ঠ সমাজসেবক আবদুল লতিফ, ছিলোনিয়া বনিক সমিতির সভাপতি মোহাম্মদ ইউনুছ মিয়া, ছিলোনিয়া বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী দিদারুল আলম, ছিলোনিয়া বাজারের বিশিষ্ঠ ঔষধ ব্যবসায়ী ডাক্তার নুর আলম, সমাজসেবক মোঃ মিজানুর রহমান, ও মোহাম্মদ সবুজ প্রমুখ।

দেশও জাতীর জন্য দোয়া মোনাজাত শেষে প্রায় সাড়ে ৪শত এলাকাবাসী,শিক্ষক-ছাত্রের অংশ গ্রহনে ইফতার অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর