• ঢাকা
  • সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৬

দাগনভূঞায় ফসলি জমির মাটি কাটা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে ফসলি জমির মাটি কাটায় ১টি ভেকু যন্ত্র অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে বিক্রি করার সংবাদ পেয়ে মাঝ রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে জড়িতরা পালিয়ে যায়। এসময় ১টি ভেকু যন্ত্র অকেজো করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানান, উপজেলার রামনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে রাতের আঁধারে ফসলি জমির উপরি-স্তর কর্তনের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটি কাটার সাথে জড়িতদের পাওয়া যায়নি। এসময় ১টি ভেকু যন্ত্র অকেজো করে দেয়া হয়েছে। তিনি জানান, মাটি কাটার সাথে জড়িতদের তালিকা করার জন্য সংশ্লিষ্ট ইউএলএওদের নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে আনসার  সদস্যরা সহায়তা করে।

আরও পড়ুন

  • . এর আরও খবর