প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৬

কবিরহাটে আগুনে পুড়ল মিষ্টি ব্যবসায়ীর বসতঘর

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নুরসোনাপুর গ্রামের সাধু বাড়িতে রাত সাড়ে দশটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটে। ২১ ফেব্রুয়ারি (শনিবার) ভয়াবহ অগ্নিকাণ্ডে কবিরহাট বাজারের মিষ্টি ব্যবসায়ী রাজীব দেবনাথের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।চিৎকার শুনে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা কেউ জানেন না। চিৎকার শুনে সবাই এসেছে।
ভুক্তভোগী রাজীব দেবনাথ বলেন, আমি বাজার থেকে আসার সময় বাড়ির কাছে আসলে চিৎকার শুনি, পরে দৌড়ে এসে দেখি আমার ঘরে আগুন লেগেছে। আমার গরু গুলা আমি সরিয়ে নিয়েছি,তবে ঘরের আসবাবপত্র, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র সব পুড়ে গেছে।

প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার পর কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। আশপাশের বাড়িগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। স্থানীয়রা উদ্বিগ্ন যে, যদি আগুন দ্রুত নিয়ন্ত্রণে না আনা যেত, তাহলে পুরো এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো।

আরও পড়ুন

  • . এর আরও খবর