
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগের “ছোটো উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ” এই শ্লোগানে বেসকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে শিক্ষানবিস উদ্যোক্তা তৈরী ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তাদের আত্মনির্ভর করে গড়ে তুলতে সেনবাগ কোডেক -ছমিরমুন্সির হাট এবং দাগনভূইয়া সিলোনিয়য়া শাখার উদ্যোগে ২৫ জন তরুণ-তরুনীকে ৫ দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
বাংলাদেশের সব চেয়ে বৃহৎ পরিসরে বাস্তবায়নকৃত “রেইজ প্রকল্প” বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগীতায় বেসকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ছমির মুন্সিরহাট এবং সিলোনিয়া শাখার আওতাধীন শিক্ষানবিস ২৫ জন শিক্ষানবিসদের গত ১৬ থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত ৫ দিনব্যাপী ছমির মুন্সির হাট ড্রীম কমিউনিটি সেন্টার জীবন দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন প্রদান করা হয়।
৫ দিনব্যাপী প্রশিক্ষনে শিক্ষানবিস প্রশিক্ষনাথীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় ছিলো লক্ষ্য নির্ধারনের গুরুত্ব, উদোক্তার গুনাবলি, প্রয়োজনীয়তা, উদ্যোক্তা তৈরীতে বাঁধা ও প্রতিকার, দল, দলনেতা, নেতৃত্ব, দ্বন্দ্ব,সমঝোতা ও জীবন দক্ষতার ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। প্রশিক্ষনের মূল প্রশিক্ষক ছিলেন সোহেল রানা কেস ম্যানেজমেন্ট অফিসার কোডেক রেইজ প্রকল্প। প্রশিক্ষনের সার্বিক সহযোগিতা করেন মোঃ শামীম শাখা ব্যবস্থাপক কোডেক ছমির মুন্সির হাট শাখা সেনবাগ।
আপনার মতামত লিখুন :