প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

ভুলুয়া ডিগ্রি কলেজে আইসিটি বিষয়ের ইন-হাউজ প্রশিক্ষণের সনদ বিতরণ

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

উপজেলা প্রতিনিধি, সদর :
জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীনে অনার্স কোর্সে পাঠদানকারী শিক্ষকদের জন্য আইসিটি বিষয়ের কারিকুলাম বাস্তবায়নে ইন-হাউজ ট্রেনিংয়ের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সদরের ভুলুয়া ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে।

ভুলুয়া ডিগ্রি কলেজ-এর আয়োজনে ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে কলেজের অনার্স কোর্সে পাঠদানকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইসিটি অফিসার ও প্রোগ্রামার মো. গোলাম মাহবুব। সভাপতিত্ব করেন ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন।

প্রশিক্ষণে আধুনিক পাঠদান পদ্ধতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল কনটেন্ট তৈরি, অনলাইন রিসোর্স ব্যবহারের কৌশল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুযায়ী আইসিটি প্রয়োগ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান যুগে প্রযুক্তিনির্ভর শিক্ষাদান শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান শ্রেণিকক্ষে প্রয়োগ করলে পাঠদান আরও ফলপ্রসূ হবে। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর