• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

চাটখিল উপজেলায় শুরু হচ্ছে প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক :
প্রসবজনিত ফিস্টুলা একটি মর্মান্তিক নারী স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশে হাজার হাজার মহিলা এই নিদারুণ ব্যাধিতে ভোগছেন। মা ও শিশু স্বাস্থ্যখাতে ধারাবাহিক অগ্রগতির প্রেক্ষিতে বাংলাদেশে প্রসবজনিত ফিস্টুলার প্রকোপ অনেকটাই হ্রাস পেয়েছে। প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধের ক্ষেত্রে পরিবার পরিকল্পনা খুবই সহায়ক। বাল্য বিবাহ রোধ, উপযুক্ত বিরতিতে সন্তান গ্রহন প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধে ব্যাপক অবদান রাখতে পারে।

সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভায় এই বার্তা জানানো হয়। জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপপরিচালক-পরিবার পরিকল্পনা, ইফতেখার আহমেদ চৌধুরী এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সন্তোষজনক অগ্রগতির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মী সহ উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সভায় জানানো হয়, ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ, ২০২৬ খ্রি. ২০দিন ব্যাপী চাটখিল ‍উপজেলায় প্রসবজনিত ফিস্টুলা ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীগণ বাড়ি বাড়ি গিয়ে এবং কমিউনিটি নেটওয়ার্কের মাধ্যমে প্রসবজনিত ফিস্টুলা রোগীর তথ্য সংগ্রহ করবেন। সাসপেক্টেড রোগীদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াগনোসিস করা হবে। এছাড়া, উন্নত চিকিৎসার জন্য সকল রোগীদেরকে ঢাকা মেকিকেল কলেজ হাসপাতালের ন্যাশনাল ফিস্টুলা সেন্টারে রেফার করা হবে এবং সেখানে যাতায়াত খরচ সহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। চিকিৎসা শেষে দরিদ্র রোগীদেরকে পুনর্বাসন সহায়তা প্রদান করা হবে।

এছাড়া, রোগীর সন্ধানদাতাকে নগদ ১হাজার টাকা সম্মানী প্রদান করা হবে। বিনামূল্যে সেবার জন্য ০১৭১২২৩৮৪৯৭ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

সভায় সহকারী পরিচালক-ক্লিনিক্যাল কন্ট্রাসেপটিভ, সহকারী পরিচালক-পরিবার পরিকল্পনা, জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর ফিল্ড অফিসার,সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিআইপিআরবি‘র প্রকল্প সমন্বয়কারী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।

উল্লেখ্য, ফিস্টুলা রোগী চেনার সহজ উপায়: প্রসবের রাস্তা দিয়ে সব সময় প্রস্রাব বা পায়খানা অথবা উভয়ই ঝরতে থাকবে। সমস্যা শুরু হবে বিলম্বিত প্রসবের পর অথবা তলপেট বা জরায়ুতে অপারেশনের পর।

আরও পড়ুন

  • . এর আরও খবর