
উপজেলা প্রতিনিধি, কবিরহাট :
মাহে রমজানকে সামনে রেখে সবজিসহ নিত্যপন্যের প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। ফলে বাজার অস্থিতিশীল থাকায় ক্রেতারা রয়েছেন বিপাকে। সোমবার ২২ ফেব্রুয়ারি বিকেলে কবিরহাট বাজারে ঘুরে দেখা গেছে চিত্র, লেবু, বেগুন, লাউ, কুমড়ো, করলা, খিরে, ফুলকপি, পাতাকপি, লালশাক, ডাটা, ধনিয়া পাতা, মরিচের দাম বেড়েছে।
এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি পণ্যের দাম ২০-৪০ টাকা বেড়েছে। বাজারে সবজির সরবরাহ না কমলেও ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতিটি পণ্যের দাম বাড়িয়েছে। এতে ক্রেতারা পড়েছেন বিপাকে। এক সপ্তাহ আগে যে বেগুনের দাম ছিল ৪৫ টাকা এটি এখন বিক্রি হচ্ছে ৯০ টাকায়।
বিশেষ করে লেবুর দাম বেড়েছে কয়েকগুণ। এক সপ্তাহ আগে লেবুর দাম ছিল প্রতি হালি ছিল ২০-২৫ টাকা। রমজান উপলক্ষে এখন বাজারে প্রতিহালি লেবু ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। খিরা বিক্রি হয়ে ছিল ৪০ টাকা।সেই ঘিরা এখন বাজারে বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা।
কবিরহাট বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম,রাসেদ, জীবন, ছেলামত উলাহ্, নুর জাহান, আলেয়া খাতুন সহ অনেক ক্রেতা বলেন,প্রতিবছরই রমজানের শুরুতেই আমাদের দেশে বাজারে প্রতিটি পণ্যের দামই বাড়ে।
তবে প্রশাসনকেই দায়ী করছে সাধারণ মানুষ, তারা বলছে কবিরহাটে প্রশাসনের কোন মনিটোনিং নেয়, প্রশাসন চাইলে এই সিন্ডিকেট ভাঙতে পারে।
আমরা সাধারণ মধ্যবিত্ত বাজারে এসেই পন্য কিনতে গিয়ে পড়ি বিপাকে। যা এক সপ্তাহ আগেও ছিল অর্ধেক দাম। কিন্তু এখন এসব পন্যের দাম বৃদ্ধিতে আমরা পড়েছি বিপাকে। পৃথিবীর বিভিন্ন দেশে রমজান উপলক্ষে পণ্যের দাম কমানো হয় কিন্তু আমাদের দেশে হয় তার উল্টোটা।
ব্যবসায়ীরা বলছেন, রমজানের শুরুতেই পাইকারির বাজারে দাম বাড়াতে আমাদের এ দাম বৃদ্ধি করতে হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই সবজির দামটা কমবে। বাজারে সরবরাহের কোন ঘাটতি নেই পাইকারি বাজারে দাম বাড়াতে খুচরা বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দাম পন্য ক্রয় করছি তাই একটু বেশি দামে বিক্রি হচ্ছে।
আপনার মতামত লিখুন :