প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

লক্ষ্মীপুরে বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠিত

ফয়সাল কবির, লক্ষ্মীপুর :
পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারী ৪নং চররুহিতা ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনে আয়োজনে রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে  ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

৪নং চররুহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন চৌধুরী আরজু সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল করিম ভূইয়া মিজান, কামরুজ্জামান সোহেল চেয়ারম্যান, থানা পশ্চিম বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন, চররুহিতা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি তমিজ উদ্দিন চৌধুরী, ফখরুল স্বপন, জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি বদরুল আলম শ্যামল, ৪নং চররুহিতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম ভূইয়া,সাংগঠনিক সম্পাদক কামালুম রহিম মানিক, থানা পশ্চিম যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান,থানা শ্রমিকদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন,  চররুহিতা ইউনিয়ন যুবদলের সভাপতি  ফিরোজ আলম চৌধুরী সোহাগ, সাধারণ সম্পাদক সফি মাহমুদ নিজু, থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মজিদ প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে চররুহিতা  ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন। শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর