• ঢাকা
  • বুধবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

সোনাপুর–বাংলা বাজার রুটে সিএনজি চলাচলের নতুন নীতিমালা

উপজেলা প্রতিনিধি, সদর :
সদর এলাকার সোনাপুর থেকে বাংলা বাজার রুটে যাত্রী চলাচল ও সিএনজির সেবার মান উন্নয়নের উদ্দেশ্যে নতুন নীতিমালা গ্রহণ করা হয়েছে। স্থানীয় বাংলা বাজার কমিটি, যুব সমাজ ও সিএনজি স্ট্যান্ড কমিটি যৌথভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।

নতুন নীতিমালার অধীনে দিনের স্বাভাবিক সময়ে যাত্রীদের ভাড়া জন প্রতি ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাত ৮টার পর সোনাপুর থেকে ফেরার পথে ভাড়া ৯০ টাকা হবে। এছাড়া পবিত্র ঈদের দিন থেকে পরবর্তী চার দিন পর্যন্ত ভাড়া জন প্রতি ১০০ টাকা কার্যকর থাকবে।

যাত্রার সময়সীমা নির্ধারণ করা হয়েছে প্রথম যাত্রী ওঠার পর ২০ মিনিটের মধ্যে চারজন পূর্ণ হলে গাড়ি ছেড়ে দিতে হবে। যদি নির্ধারিত সময় অতিবাহিত হলেও পাঁচজন যাত্রী পূর্ণ না হয়, তবে ভাড়ার ঘাটতি চালক নিজেই বহন করবেন।

কমিটি বিশেষভাবে অনুরোধ করেছে, নিয়মের বাইরে যদি কোনো ড্রাইভার অতিরিক্ত ভাড়া চায় বা কোনো নিয়ম অমান্য করে, তাহলে দয়া করে ০১৮১৪৩১২৬৩৬ নাম্বারে যোগাযোগ করতে বা বাজার কমিটিকে জানান।

বাংলা বাজার কমিটি ধন্যবাদ জ্ঞাপন করেছে সকলের সহযোগিতার জন্য।

আরও পড়ুন

  • . এর আরও খবর