প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ ব্যবসা প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ২৫ হাজার টাকার জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট নুর পেয়ারা বেগম  উপজেলার ছমির মুন্সিরহাট বাজারে ওই অভিযান পরিচালনা করে। এসময় নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, অপরিচ্ছন্ন পরিবেশ ও পচাঁ বাসী খাবার রাখার অপরাদে ছমির মুন্সিরহাট মোহাম্মদিয়া হোটেল এন্ড মিনি চাইনিজ রেষ্টুরেন্ট মালিকের ১০ হাজার টাকার, সবুজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট মালিকের ৫ হাজার টাকা, আমানিয়া বেকারী এন্ড সুইটস মালিকের ৫ হাজার টাকা ও শাহাজাহাল হোটেল মালিকের ৫ হাজার টাকা সহ ২৫ হাজার টাকার জরিমানা আদায় করা হয়।

শেষে ম্যাজিষ্ট্রেট স্থানীয় ছমির মুন্সরহাট দাখিল মাদরাসা কর্তৃপক্ষ বাজারে আগত ক্রেতাদের চলাচলের পথে গেইট নির্মান করে প্রতিবন্ধকতা সৃষ্ঠি করে রাখার স্থান সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মাহাতাব উদ্দিন ও আনসার বাহিনীর একদল সদস্য। এ ধরেণ অভিযান অব্যহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট নুর পেয়ারা বেগম।

আরও পড়ুন

  • . এর আরও খবর