
হারুনুর রশিদ, রিপোর্টার :
সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন স্থানীয় সূত্রে জানা যায়,ইউনিয়ন কৃষকদলের যুগ্ন আহবায়ক আব্দুল হাসেম মিকার এলাকাটির গরীব অসহায় মহিলাদের মাঝে এম.জে.এস নামক একটি কোম্পানির স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য বিক্রয়ের কিছু কার্ড বিতরণ করেন।বিষয়টিকে একশ্রেণীর লোকজন নেতিবাচকভাবে উপস্থাপন করে সমালোচনা করে।
এ ব্যাপারে আব্দুল হাসেম মিকারের সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদে বুধবার ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব ইউনিয়নটির কাদির মিয়ার সমাজে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটিতে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :