
উপজেলা প্রতিনিধি, কবিরহাট :
মাহে রমযান উপলক্ষে বসুরহাটে এই প্রথম জমকালো ভাবে অনুষ্ঠিত হয়েছে জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং জাতীয় কেরাত ও সাংস্কৃতিক সম্মেলন। (২৫ ফেব্রুয়ারী) বুধবার বসুরহাট হাইস্কুল মাঠে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জীবন আলোর উদ্যোগে, মাস্টার ওয়াজি উল্যাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা নূরুল্যাহ লন্ডনীর সভাপতিত্বে এই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সুবর্নচর তামীরুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোঃ ইউসুফ, দ্বিতীয় পুরস্কার অর্জন করে একই মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোঃ ইউসুফ, এবং তৃতীয় পুরস্কার সেনবাগ তাহসিনুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী মোঃ সাইদ হাসান সাইম অর্জন করে।
প্রথম পুরস্কার হিসাবে অর্জন করে নগদ ৫০ হাজার টাকা,দ্বিতীয় পুরস্কার নগদ ৩০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার নগদ ২০ হাজার টাকা সহ বাকি ১৭ জন শিক্ষার্থীদের শান্তনা পুরস্কার হিসেবে নগদ ৩ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়েখ আহমদ বিন ইউসুফ আল আযহারী। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ ক্বারী আব্দুল হক ও বাংলাদেশ সেনাবাহিনীর কেরাত প্রশিক্ষক হাফেজ ক্বারী মাহবুবুর রহমান প্রমূখ।
প্রতিযোগিতায় জেলার প্রায় ৫০ টি হিফজ শিক্ষা প্রতিষ্ঠানের ৩শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করেন। এতে প্রথম অডিশন থেকে ইয়েস কার্ড পেয়ে দ্বিতীয় অডিশনে অংশগ্রহণ করেন ৬০ জন শিক্ষার্থী,দ্বিতীয় অডিশন থেকে ফাইনালে অংশগ্রহণ করেন ২০ শিক্ষার্থী।
অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করবেন বাংলাদেশে একমাত্র জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত শিশু-কিশোর শিল্পীগোষ্ঠী কলরব ও আহ্বান শিল্পীগোষ্ঠী।
আপনার মতামত লিখুন :