
উপজেলা প্রতিনিধি, চাটখিল :
চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চাটখিল উপজেলায় জেলা পরিষদ অডিটরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।।
চাটখিল উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সাবেক আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, আলা উদ্দিন ভূইয়া, ইমাম হোসেন টিপু, গোলাম মোস্তফা ভূঁইয়া, আনিস আহমেদ হানিফ, দেলোয়ার হোসেন স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর, ফখর উদ্দিন ফিরোজ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ উন নবী বাবু,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন লল্টু, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ, ইন্জিনিয়ার ফারুক, রিয়াজ খন্দকার প্রমূখ।
এ সময় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :