
উপজেলা প্রতিনিধি, সদর :
সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুর নবী মিন্টুর সভাপতিত্বে কাদির হানিফ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ মিরাজের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান হাফিজ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডিপি জসিম উদ্দিন, কাদির হানিফ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ, কাদির হানিফ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রকি, কাদির হানিফ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. মিলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা এবং সদর আসনের সংসদ সদস্য মো. শাহজাহানের রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :