• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

দাগনভূঞায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে অত্র প্রতিষ্ঠানের হলরুমে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উজ্জীবক আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সমাজকর্মী আকলিমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আজমল হক সুমন, সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, মোঃ ইফতেখার আলম। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ২৫ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর