• ঢাকা
  • শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

ফসলি জমির মাটি কাটায় মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্রাক আটক

উপজেলা প্রতিনিধি, চাটখিল  :
জেলার চাটখিলে রাতের আঁধারে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই অভিযানে নেতৃত্ব দেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে মাটি দস্যুরা ফসলি জমি থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর (ভেকু) ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় চাটখিল-বদলকোট সড়কে চলমান একটি মাটিবাহী ট্রাককে থামানোর চেষ্টা করলে চালক দ্রুত পালানোর চেষ্টা করে।

উপজেলা নির্বাহী অফিসার প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করে ট্রাকটি আটক করেন। পরে ট্রাক চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, জব্দকৃত মাটি কাটার কাজে ব্যবহৃত ট্রাকটি মাটি দস্যু খোরশেদের, সে দীর্ঘদিন থেকে রাতের আঁধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, “অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে প্রশাসন জানিয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর