
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন–এর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে নিয়োগ পেয়েছেন হাতিয়ার কৃতি সন্তান সাব্বির আহমেদ। তার এই নিয়োগে হাতিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। রোববার (১ মার্চ ২০২৬) বাংলাদেশ সচিবালয় থেকে জারি করা আদেশে বলা হয়, The Ministers, Ministers of State and Deputy Ministers (Remuneration and Privileges) Act, 1973 (Amended up to May 2016) অনুযায়ী এ নিয়োগ কার্যকর হয়েছে।
সাব্বির আহমেদ দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থেকে সংগঠনের দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। মাঠপর্যায়ে কর্মীদের সংগঠিত রাখা এবং তৃণমূল রাজনীতিতে নিষ্ঠার সঙ্গে কাজ করার কারণে তিনি চট্টগ্রাম ও হাতিয়ায় পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেন।
স্থানীয় বাসিন্দা রেহানা বেগম বলেন, “রাজনীতির পাশাপাশি সাব্বির সবসময় সামাজিক কাজেও এগিয়ে এসেছে। আমরা আশা করি নতুন দায়িত্বেও সে এলাকার সুনাম বয়ে আনবে।
হাতিয়ার আরেক কৃতি সন্তান প্রফেসর আলতাফ হোসেন বলেন, “ছাত্ররাজনীতির কঠিন সময়ে সাব্বিরকে সামনে দেখেছি। তার এই নিয়োগ আমাদের জন্য গর্বের বিষয়।
প্রবাসী রুবেল মাহমুদ বলেন, “তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মীর এমন দায়িত্ব পাওয়া অনুপ্রেরণার। সাব্বির আমাদের হাতিয়ার গর্ব।”
নিয়োগের বিষয়ে সাব্বির আহমেদ বলেন, “আমি সবসময় একজন কর্মী হিসেবে সংগঠনের পাশে থেকেছি। প্রতিমন্ত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য বড় দায়িত্ব। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।”
তিনি আরও বলেন, “হাতিয়ার সন্তান হিসেবে দেশের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই গর্বের বিষয়। এলাকার সুনাম রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।”
স্থানীয়দের মতে, তৃণমূল থেকে উঠে আসা সাব্বির আহমেদের এই অর্জন হাতিয়ার তরুণদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :