• ঢাকা
  • শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ মার্চ, ২০২৬

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা

মোঃ জাহাঙ্গীর আলম, সেনবাগ :
সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপন কমিটির সভা রবিবার দুপুরে হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নোয়াখালী-২ আসনে টানা ৬ বারের নির্বাচিত এমপি জয়নুল আবিদন ফারুকের সভাতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার রাদিয়া আফরোজ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার কামাল উদ্দিন, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী। এসময় উপস্থিত ছিলেন,কমিটির সদস্য বৃন্দ।

এসময় জয়নুল আবিদন ফারুক হাসপাতালে বিভিন্ন বিভাগের খোজ খবর নেন। এ সময় তিনি হাসপাতালের রোগীদের স্বাস্থ্য সেবা ও বিভিন্ন অনিয়মের বিষয়ে ক্ষোভ প্রকাশ। এসময় তিনি বিএনপি ও তথা তার নাম ব্যবহার করে করে কেউ সরকারি কাজে হস্তক্ষেপ করলে কঠিন দলীয় প্রদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

আরও পড়ুন

  • . এর আরও খবর