• ঢাকা
  • শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ মার্চ, ২০২৬

জমি বিরোধের আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন-ক্ষতি ১০ লাখ টাকা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের পানের বরজে বর্বরোচিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ১০ লাখ টাকার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাতের  উপজেলার চরপার্বতী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আলা উদ্দিন জানান, তার ভোগদখলীয় ৩০ শতাংশ জমিতে একটি সমৃদ্ধ পানের বরজ ছিল। শুক্রবার রাতে দুর্বৃত্তরা বরজে প্রবেশ করে পানগাছগুলো গোড়া থেকে কেটে পাশের পুকুরে ফেলে দেয়। শনিবার সকালে তিনি বরজে গিয়ে দেখেন, তার হাড়ভাঙা খাটুনি ও স্বপ্ন একরাতেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধার-দেনা করে গড়ে তোলা এই বরজ হারিয়ে আমি এখন দিশেহারা।

আলা উদ্দিনের দাবি, স্থানীয় নুর আলমের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছে। এই বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “জমি নিয়ে বিরোধ থাকতে পারে, কিন্তু এভাবে রাতের অন্ধকারে ফসলি জমি ধ্বংস করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

অন্যদিকে, অভিযুক্ত নুর আলমের পরিবার হামলার বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন, ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। উল্টো তাদের দাবি, আলা উদ্দিন আদালতের রায় অমান্য করে দীর্ঘদিন ধরে তাদের জমি দখল করে রেখেছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত বিমল কর্মকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষ থেকে অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর